ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৪:৩২

সাতক্ষীরায় আট বছরের শিশুকন্যাকে ধর্ষণের মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে সদর উপজেলার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত রোববার সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশুকন্যা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ বলেন, এ ঘটনায় গত সোমবার সকালে ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা করেন। গতকাল দুপুরে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

×