ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আইএসআইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভাবমূর্তি হারাচ্ছে পাকিস্তান

আইএসআইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভাবমূর্তি হারাচ্ছে পাকিস্তান
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৫:৩৮

সন্ত্রাসবাদের অভিযোগে গোয়েন্দা সংস্থা আইএসআইকে জবাবদিহি করতে দশকের পর দশক ব্যর্থ হয়েছে পাকিস্তান। সে কারণে দেশটির সুনাম নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ মাইকেল রুবিন।

ওয়াশিংটন এক্সামিনারের বেল্টওয়ে কনফিডেনশিয়ালের ব্লগার মাইকেল রুবিন বলছেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে গোয়েন্দা সংস্থার সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জবাবাদিহিতা না করায় দেশটির সুনাম নষ্ট হতে বসেছে। সে সঙ্গে দেশটির নিরাপত্তা ক্ষুণ্ন হচ্ছে এবং আর্থিক ও সুরক্ষার ব্যর্থতার দ্বারপ্রান্তে যেয়ে পৌঁছেছে পাকিস্তান। খবর  জাস্ট আর্থ নিউজের।

তেহেরিক ই তালেবানের সাবেক মুখপাত্র এহসানুল্লাহ এহসানের ঘটনা নিয়ে মাইকেল রুবিন বলেন, এহসানুল্লাহ এহসান ছিলেন পাকিস্তানের মাটিতে রক্তাক্ত সন্ত্রাসী হামলার অন্যতম মূল হোতা। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের কারাগার থেকে পালিয়ে গেছেন। এহসান তুরস্কে পালিয়ে গেছেন বলে দাবি করে আসছে পাকিস্তান। তবে নির্ভরযোগ্য প্রমাণ থেকে জানা যায়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানেই ছিলো এহসান। মাইকেল রুবিন বলেন, বাইরের দেশের কর্মকর্তারা এবং কূটনীতিকরা যখন সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আচরণের বিষয়ে পাকিস্তানের মুখোমুখি হন, তখন পাকিস্তানি কর্তৃপক্ষ প্রায় সময় খেপে যান। কোনো সদুত্তর বেরোয় না তাদের মুখ থেকে।

আরও পড়ুন

×