ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহত বেড়ে ৫০, নিখোঁজ ১৮ 

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহত বেড়ে ৫০, নিখোঁজ ১৮ 
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ০১:১৬

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জন জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৯ বছর। 

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির (বাসারনাস) বিবৃতি থেকে জানা গেছে এ তথ্য। 

বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও রোববার এক ব্রিফিংয়ে বলেন, উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এ পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন। তারা সবাই কিশোর বয়সী। 

ভবনটির ৬০ শতাংশ ধ্বংসাবশেষ পরিষ্কার করে ফেলা হয়েছে। নিখোঁজদের বেশিরভাগই স্কুল ভবনসংলগ্ন ভবনটির নিচে চাপা পড়েছে। বিবিসি।

আরও পড়ুন

×