ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসরায়েলের হামলায় গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

ইসরায়েলের হামলায় গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
×

ইসরায়েলি বিমান হামলায় এক ভুক্তভোগীকে নেওয়া হচ্ছে হাসপাতালে। শনিবার গাজা সিটিতে। ছবি: এএফপি

আলজাজিরা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৫:৩৬

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় তাদের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন। গত অক্টোবরের অস্ত্রবিরতি চুক্তির পর এটিই হামাসের কোনো শীর্ষ নেতাকে লক্ষ্য করে হত্যাকাণ্ড।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার গাজা সিটির কাছে চালানো এক হামলায় সাদ নিহত হন। সর্বশেষ এই হামলায় আহত হন অন্তত ২৫ জন। আর গাজায় হামাসের প্রধান খলিল আল-হাইয়া রোববার এক ভিডিও বার্তায় বলেছেন, এর মাধ্যমে ইসরায়েল গত অক্টোবরের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। 

খলিল আল-হাইয়া বলেন, এমন প্রেক্ষাপটে ইসরায়েলকে যুদ্ধবিরতি মানায় বাধ্য করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। 

হোয়াইট হাউসের শান্তি পরিকল্পনা মেনে গত অক্টোবরে গাজায় অস্ত্রবিরতি শুরু হয়। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর ইসরায়েল প্রায় ৮০০ বার হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩৮৬ জন। এটি স্পষ্টভাবে চুক্তির লঙ্ঘন।

আরও পড়ুন

×