১.৫ মিলিয়ন ডলারের মাস্ক বানালেন চীনা ধনকুবের
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০০:২৮
করোনার হানায় হঠাৎ করে বদলে গেছে সারা বিশ্বের মানুষের জীবনযাত্রা। লকডাউনের কারণে থমকে গেছে জীবনের স্বাভাবিক গতি। এখনও কোনো নির্দিষ্ট ওষুধ আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী করোনার প্রকোপ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব মানা আর মাস্কই এখন মানুষের ভরসা।
আর এই করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অভিনব উদ্যোগ নিয়েছেন এক ধনকুবের। সারাবিশ্বেই সোনার দাম যখন যখন আকাশছোঁয়া ঠিক তখনই বহুমূল্যের সাদা সোনা এবং কালো হীরা খচিত মাস্ক বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চীনের এক ব্যবসায়ী।
জিনিউজ জানিয়েছে, ওই চীনা ব্যবসায়ী তার এই স্বর্ণ এবং হীরা খচিত মাস্কটি তৈরি করতে ১.৫ মিলিয়ন ডলার খরচ করেছেন। মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলর স্বর্ণকাররা তার এই মাক্সটি তৈরি করছেন। মূল্যবান এই মাস্কটি তৈরিতে প্রয়োজন হয়েছে ১৮ ক্যারট সাদা সোনা এবং ৩ হাজার ৬০০টি হীরা।
জানা গেছে, দামি এই মাস্ক তৈরির কাজ পেয়েছে ইসরায়েলের নামি ব্রান্ড ‘ইভেল’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, করোনা আবহে অর্থনীতির যে হাল তাতে এই বাজারে চাকরি টিকিয়ে রাখা বেশ কষ্টকর ব্যাপার। টাকার ঘাটতি মেটাতে দেশ, বিদেশের বহু সংস্থা যখন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে তখন এই ধরনের মাস্ক বানানোর কাজ পাওয়া তাদের কাছে শাপে বর হয়েছে। ওই ব্যবসায়ীর আজব চাহিদা পূরণ করতে গিয়ে অনেক কর্মীরই চাকরি বেঁচে গেছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- মাস্ক
- দামি মাস্ক