ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হিজবুল্লাহকে ফের অস্ত্র সমর্পণের আহ্বান লেবানন সরকারের

হিজবুল্লাহকে ফের অস্ত্র সমর্পণের আহ্বান লেবানন সরকারের
×

ছবি: সিএনএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ২০:৫৭

লেবাননের সরকার আবারও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, আরব লীগের এক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন- হিজবুল্লাহর সামরিক কার্যক্রম লেবানন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, লেবানন উপসাগরীয় আরব দেশ, জর্ডান ও ইরাককে লক্ষ্য করে ইরানের হামলার তীব্র নিন্দা জানায়।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহ লেবাননের জাতীয় স্বার্থ উপেক্ষা করে স্বাধীনভাবে সামরিক কার্যক্রম চালাচ্ছে। তাই সংগঠনটিকে অবিলম্বে তাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান তিনি।

এদিকে চলতি সপ্তাহে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করার পর দক্ষিণ সীমান্তের কিছু জায়গা থেকে লেবানিস আর্মড ফোর্সেস সেনারা সরে গেছে বলে খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত এবং ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে। সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

×