ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরান যুদ্ধ

নিরপেক্ষতা প্রশ্নে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড

নিরপেক্ষতা প্রশ্নে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড
×

ছবি- দ্য প্রিন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ২০:৪০ | আপডেট: ২১ মার্চ ২০২৬ | ১২:৪০

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে ‘নিরপেক্ষতা’ বজায় রাখতে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি বন্ধ করেছে সুইজারল্যান্ড। শুক্রবার এক বিবৃতিতে দেশটির সরকার এ কথা জানিয়েছে।  

বিবৃতিতে বলা হয়, ইরানের সঙ্গে সশস্ত্র সংঘাতে লিপ্ত দেশগুলোর কাছে বর্তমানে যুদ্ধের সরঞ্জাম রপ্তানির অনুমতি দেওয়া সম্ভব নয়। বিদ্যমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কাছেও যুদ্ধ সরঞ্জামের রপ্তানি বর্তমানে অনুমোদন করা যাচ্ছে না।

মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই সুইজারল্যান্ড এ পদক্ষেপ নিল। খবর- আলজাজিরা

ইরানে যুদ্ধের খরচের জন্য কংগ্রেসের কাছে ২০ হাজার কোটি (২০০ বিলিয়ন) ডলার চেয়েছে হোয়াইট হাউস। এই অর্থ ইরানের মোট জিডিপি-র প্রায় ৫০ শতাংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সংঘাত ও অন্যান্য দেশকে দেওয়া পূর্ববর্তী সাহায্যের কারণে কমে যাওয়া গোলাবারুদ ও অন্যান্য সরবরাহ পুনরায় পূরণ করার জন্য এই অর্থ প্রয়োজন। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘বর্তমান বিশ্ব অত্যন্ত অস্থিতিশীল। আমাদের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। কিন্তু ইউক্রেনকে অনেক দেওয়ার ফলে তা কমে গেছে।’

বিবিসির খবরে বলা হয়, যুদ্ধের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বিলিয়ন ডলার সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেন, ‘খারাপ লোকদের মারতে টাকা লাগে।’

পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু প্রথম সপ্তাহেই এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১.৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আগামীকাল শনিবার এই সংঘাত চতুর্থ সপ্তাহে প্রবেশ করবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ‘ইরানের উপর যুদ্ধ মিশন শেষে’ একটি এফ-৩৫ যুদ্ধবিমানকে একটি মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করনো হয়েছে। এমন প্রেক্ষাপটে তহবিল চাওয়া হয়েছে।

মুখপাত্র আরও জানিয়েছেন, জেটটি নিরাপদে অবতরণ করেছে। পাইলটের অবস্থা স্থিতিশীল। মার্কিন গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সন্দেহভাজন ইরানি গুলিতে এফ-৩৫ বিমানটি আক্রান্ত হয়েছে।

পেন্টাগনের অনুমান, এ ধরনের প্রতিটি জেটের দাম ৭৭ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র বলেছেন, ঘটনাটি তদন্তাধীন।

আরও পড়ুন

×