ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে চীনের তাগিদ

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে চীনের তাগিদ
×

আব্বাস আরাগচি ও ওয়াং ই। ছবি: সংগৃহীত

আলজাজিরা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ১৩:৪১ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ | ১৪:২০

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিকের উদ্যোগ নিতে ইরানকে তাগিদ দিয়েছে চীন। জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথটি ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের মধ্যেই বেইজিং থেকে এমন বার্তা দেওয়া হলো। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বুধবার ফোনালাপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিংয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ওই আলাপের সময় জাহাজ চলাচল পুনরুদ্ধারে কাজ করার জন্য আরাগচিকে তাগিদ দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। 

ওয়াং ই বলেন, হরমুজে ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার বিষয়টিকে অবশ্যই সম্মান করতে হবে। তবে একইসঙ্গে আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাটাও জরুরি।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পুনরায় নৌ চলাচল স্বাভাবিক করার ব্যাপারে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ আছে। আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং উত্তেজনা প্রশমনে চীন তাদের প্রচেষ্টাও চালিয়ে যেতে আগ্রহী।

আরও পড়ুন

×