যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে অনেক বোমাবর্ষণ হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
পিবিএস নিউজ
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৩:২০
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর ইরানে অনেক বোমাবর্ষণ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের ইসলামাবাদে যখন শান্তি আলোচনার চূড়ান্ত প্রস্তুতি চলছে তখন ট্রাম্প এমন মন্তব্য করলেন।
পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ যদি শেষ (বুধবার) হয়ে যায়, তাহলে প্রচুর বোমাবর্ষণ শুরু হয়ে যাবে।
ইসলামাবাদের আলোচনায় ইরান শেষ পর্যন্ত অংশ নিচ্ছে কি না- এ বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি না। তবে তাদের সেখানে থাকার কথা। এটা আগে থেকেই ঠিক করা ছিল। এখন দেখা যাক তারা সেখানে থাকে কি না। যদি না থাকে তাতেও সমস্যা নেই।’
ইসলামাবাদের সংলাপ থেকে যুক্তরাষ্ট্র কী আশা করছে? ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এটা খুবই সহজ বিষয়।’
