ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প
×

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজ। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১২:৪২

যুদ্ধের অবসানে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। এমন ইঙ্গিত দিয়ে হরমুজ প্রণালিতে চালু করা ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই অভিযানের আওতায় জ্বালানিবাহী জাহাজগুলোকে পাহারা দেওয়ার কথা ছিল মার্কিন রণতরীর। তবে এটি শুরু হওয়ার পর প্রণালি ও আরব আমিরাতের একটি বন্দরে হামলার ঘটনা ঘটে। যা যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলেছিল।

সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মঙ্গলবার ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও অন্যান্য রাষ্ট্রের অনুরোধে তিনি আপাতত এই অভিযান স্থগিত করছেন। তিনি আরও উল্লেখ করেন, তেহরানের সঙ্গে একটি একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির ব্যাপারে ‘ব্যাপক’ অগ্রগতি হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, অজ্ঞাত বস্তুর আঘাতে হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এই হামলার ফলে সামুদ্রিক পরিবেশে কোনো ক্ষতিকর প্রভাব পড়েছে কি না তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

আরও পড়ুন

×