স্পেনে বিশ্বকাপ জয় উদযাপনের সময় কিশোর নিহত
স্পেনের বিশ্বকাপ জয় উদযাপন করতে মাদ্রিদের সড়কে মানুষের ঢল। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৪:০৩
বিশ্বকাপে স্পেনের জয় উদযাপনের সময় দেশটির পশ্চিমাঞ্চলে একটি ফোয়ারা (ফাউন্টেন) ভেঙে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম এমন তথ্য জানিয়েছে।
পর্তুগালের সীমান্তবর্তী সিউদাদ রদ্রিগো শহরের কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, নগর কর্তৃপক্ষ ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। এ ঘটনায় উদযাপনের মাঝেও বিষাদের ছায়া নেমে এসেছে।
জরুরি উদ্ধারকারী সংস্থা সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার কিছু সময় পর জরুরি সেবা বিভাগ একটি ফোয়ারা অনেকের ওপর ভেঙে পড়ার খবর পায়। এ ঘটনায় অন্য এক তরুণও আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফুটবল পাগল এই দেশটির সমর্থকদের অনেকে ২০১০ সালে শিরোপা জয়ের পরও উদযাপনের জন্য ফোয়ারার ওপর উঠেছিলেন। অতিরিক্ত ভরের কারণে সেই ফোয়ারাটিও ভেঙে যায়।
- বিষয় :
- বিজয় উল্লাস
- নিহত
- স্পেন