ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চিকিৎসার জন্য জামিন পেলেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী

চিকিৎসার জন্য জামিন পেলেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী
×

শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। ফাইল ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৩:১৫

কারাবন্দি নার্গিস মোহাম্মদীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর জামিন দিয়েছে ইরানের কর্তৃপক্ষ। সমর্থকরা জানিয়েছেন, চিকিৎসার জন্য এই নোবেলজয়ী মানবাধিকারকর্মীকে ইতোমধ্যে রাজধানী তেহরানের হাসপাতালে নেওয়া হয়েছে। 

উত্তর ইরানের জানজান কারাগারে সাজা ভোগ করার সময় অসুস্থ হয়ে পড়লে নার্গিসকে ১০ দিন সেখানকার হাসপাতালে রাখা হয়। তাঁর ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার অ্যাম্বুলেন্সে করে তাঁকে তেহরানের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তিনি নিজস্ব চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।

সমর্থকদের ধারণা, জানজান কারাগারে থাকার সময় নার্গিস দুইবার হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তাঁর জীবন ঝুঁকির মুখে আছে। প্যারিসে অবস্থানরত নার্গিসের স্বামী তাগি রহমানি জানিয়েছেন, নার্গিসের জীবন বর্তমানে অনেকটা সুতার ওপর ঝুলে থাকার অবস্থায় আছে। 

নার্গিস ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। নারীদের অধিকার, বাধ্যতামূলক হিজাব ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সরব হওয়ায় সবশেষ গত বছরের ডিসেম্বরে তিনি গ্রেপ্তার হন।

আরও পড়ুন

×