ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

স্পেনের সাবেক প্রধানমন্ত্রী আবার তদন্তের মুখে

স্পেনের সাবেক প্রধানমন্ত্রী আবার তদন্তের মুখে
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৩:০৯

সিন্দুকে বিলাসবহুল ঘড়ি ও অলংকার পাওয়ার পর নতুন করে তদন্তের মুখে পড়ছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগেজ জাপাতেরো।

দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চলছিল। জাপাতেরো একজন সমাজতন্ত্রী নেতা, ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশটিতে এখনও তাঁর দল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি ক্ষমতায় এবং দলের ভেতর তিনি এখনও প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হন। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখান থেকে কর্তৃপক্ষ প্রায় ১২ লাখ ইউরো মূল্যের নেকলেস, ব্রেসলেট, আংটি ও কানের দুল উদ্ধার করেছে।

জাপাতেরোর মুখপাত্র লুই আরোয়ো বলেছেন, অলংকারগুলোর বিষয়ে তিনি বিচারকের সামনে ব্যাখ্যা দেবেন। বিবিসি।

আরও পড়ুন

×