ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবার ইসরায়েল-লেবানন বৈঠক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবার ইসরায়েল-লেবানন বৈঠক
×

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে মঙ্গলবার ইসরায়েল-লেবানন আলোচনায় কূটনীতিকরা (টাইমস অব ইসরায়েল)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১১:২৫

ওয়াশিংটনে মঙ্গলবার পঞ্চমবারের মতো আলোচনা শুরু করছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনা হয়। এতে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতের পাশাপাশি ইসরায়েলের তিন ব্রিগেডিয়ার জেনারেল অংশ নেন। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের সেনা মোতায়েনের অবস্থান ও কাঠামোয় কিছু পরিবর্তন এনেছে।

মার্চ মাসের শুরুর দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করে। জবাবে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে ‘কার্যক্রম চালানোর স্বাধীনতা’ তাঁর দেশের সেনাবাহিনীর থাকবে। তবে লেবানন বরাবরই বলে এসেছে, তাদের ভূখণ্ড থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে।

দক্ষিণ লেবানন থেকে সেনা সরাতে হতে পারে দখলদার বাহিনীর
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা উপস্থিতি নিয়ে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে বৈঠকের প্রস্তুতির মধ্যেই খবর এসেছে, দক্ষিণ লেবাননের কিছু এলাকা থেকে ইসরায়েলকে সেনা সরিয়ে নিতে ওয়াশিংটন চাপ দিতে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব। এ নিয়ে দুই মিত্র দেশের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিতও মিলছে।

বার্তা সংস্থা আনাদোলু বলছে, দক্ষিণ লেবাননের কিছু এলাকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র চাপ দিতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান গত সোমবার এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ লেবাননে হামলায় দুজন নিহত
দক্ষিণ লেবাননের আলি আল-তাহের এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে দুজন নিহত হয়েছেন। তাদের দাবি, দখলদার ইসরায়েলি সেনাদের জন্য ‘হুমকি’ হতে পারে এমন সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 

আরও পড়ুন

×