ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গ

লাল-নীল-সাদা বাদ, সরকারি বাসে করা হবে গেরুয়া রঙ

লাল-নীল-সাদা বাদ, সরকারি বাসে করা হবে গেরুয়া রঙ
×

ভারতের পশ্চিমবঙ্গের সড়কে সরকারি বাস। ছবি: সংগৃহীত

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৩:২১

ভারতের পশ্চিমবঙ্গের সরকারি বাসে করা হবে গেরুয়া রঙ। মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেছেন, সিপিআইএমের সময় বাসের রঙ ছিল লাল। তৃণমূলের আমলে নীল-সাদা। এবার হবে গেরুয়া।

রঙ পরিবর্তনের একটি ব্যাখ্যাও দিয়েছেন অর্জন সিং। তিনি বলেন, লাল ছিল বিপদের, নীল-সাদা চুরির, গেরুয়া হবে ত্যাগের প্রতীক। 

কলকাতা ও আশপাশের জেলাগুলোতে ঘাটতি বিবেচনায় দুর্গাপূজার আগে ৪৬০টি নতুন বাস চালুর ঘোষণা দিয়েছেন পরিবহন মন্ত্রী। তিনি বলেন, কর্মস্থল, স্কুল ও কলেজে যাতায়াতকারীদের জন্য বাস মিস করা, দেরিতে পৌঁছানো, মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানের জন্য নতুন বাসের দরপত্র আহ্বান করা হয়েছে।

নতুন বাসগুলোর বেশিরভাগই হবে বিদ্যুতচালিত বা ই-বাস। সিএনজিচালিত কিছু বাসও কেনা হবে। রুটের চাহিদার ওপর নির্ভর করে বহরে অল্প সংখ্যক ডিজেল চালিত যানবাহন যুক্ত করা হবে।

ডিপোতে পড়ে থাকা ৬০টি নতুন বাস ওভারহোলিং করে আবার রাস্তায় নামানোর ঘোষণা দেওয়া হয়েছে। মূলত এসব বাসের রঙ হবে গেরুয়া।

আরও পড়ুন

×