ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

‘মাই নেম ইজ নাথিং’: মোদির টুইট নিয়ে সিজেপির বিদ্রুপ

‘মাই নেম ইজ নাথিং’: মোদির টুইট নিয়ে সিজেপির বিদ্রুপ
×

সিজেপি নেতা অভিজিত দীপকের এক্স পোস্ট। স্ক্রিনশট

হিন্দুস্থান টাইমস

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৩:৫০ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ১৪:০২

প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার গভীর রাতে এক্সে (আগের টুইটার) একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তাঁর সেই পোস্ট ঘিরে বিদ্রুপ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

পোস্টের শুরুতেই নরেন্দ্র মোদি লিখেন, ‘নাথিং ইজ মোর ইমপোরটেন্ট দ্যান দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ফিউচার অব আওয়ার ইয়ুথ!’ বা ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে কোনো কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়!’ এরপর তিনি লিখেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে ‘ফাস্ট-ট্র্যাক’ আদালত গঠন করা হবে।

প্রধানমন্ত্রীর এই পোস্টের সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি জুড়ে দিয়ে এক্সে পোস্ট দিয়েছেন সিজেপির নেতা অভিজিত দীপকে। সেখানে শিক্ষামন্ত্রীর ছবির ওপর লেখা, ‘হাই, মাই নেম ইজ নাথিং’। 

মূলত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন সিজেপির সমর্থকরা। তবে নরেন্দ্র মোদি এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি ‘ফাস্ট-ট্র্যাক’ আদালত গঠনের কথা বলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এড়িয়ে গেছেন এবং মন্ত্রীকে রক্ষা করাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়েছে বলে মনে করছেন সিজেপির নেতারা।

সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী দেশের কয়েক কোটি ছাত্রের ভবিষ্যৎ নিয়ে নিষ্ঠুর রসিকতা করছেন। ভারতে ফাস্ট-ট্র্যাক আদালত নেই বলে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বিষয়টা এমন নয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্পূর্ণ অযোগ্য বলেই এমনটা হচ্ছে।

আরও পড়ুন

×