ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘অন্ধভক্ত বিশ্বাস করে আরেকজন ইডিয়টই গড’: রাহুলের মন্তব্যে সংসদে হট্টগোল

‘অন্ধভক্ত বিশ্বাস করে আরেকজন ইডিয়টই গড’: রাহুলের মন্তব্যে সংসদে হট্টগোল
×

ভারতের সংসদে বক্তব্য দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

হিন্দুস্থান টাইমস

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৭:৩১

ভারতের সংসদে বুধবার প্রশ্নফাঁসের ঘটনার ওপর বক্তব্য দিয়েছেন কংগ্রেস ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বক্তব্যের এক পর্যায়ে তিনি তিন ধরনের মানুষ হিসেবে ছাত্র, নির্বোধ ও অন্ধভক্তের কথা উল্লেখ করেন। ক্ষমতাসীন এনডিএ জোট এই মন্তব্যকে অসংসদীয় দাবি করলে শুরু হয় হট্টগোল।

রাহুলের দাবি, সম্প্রতি জেন-জি’দের আন্দোলনের সময় এক শিক্ষার্থীর সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। ওই শিক্ষার্থী বলেছিলেন, ‘মানুষ তিন ধরনের হয়- ছাত্র, নির্বোধ ও অন্ধভক্ত।’ সংসদে বক্তব্যের সময় ওই উক্তিটি তুলে ধরেন রাহুল। সঙ্গে যোগ করেন, ‘অন্ধভক্ত এমন একজন ব্যক্তি, যে বিশ্বাস করে আরেকজন ইডিয়টই হলো গড।’

এরপরই রাহুল বলেন, রাজনীতিবিদদের উচিত ছাত্রদের মতামতকে সম্মান জানানো। 

লোকসভায় বিজেপির এমপিদের উদ্দেশে রাহুল বলেন, ‘আমার বিজেপির বন্ধুরা যদি নিজের সন্তানদের জিজ্ঞেস করেন যে, তাদের ভাই-বোনেরা কী করছে, তাহলে দেখবেন নিজের সন্তানরাও একই মত পোষণ করছে। যা হয়েছে তাতে কোনো ভুল নেই।’

কংগ্রেস নেতার এই বক্তব্যের মাঝেই সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজু আপত্তি তোলেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, একজন ছাত্রের বরাত দিলেও এটি আসলে ওনারই (রাহুল) কথা। উনি অসংসদীয় শব্দ ব্যবহার করতে পারেন না। এটা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া উচিত।’

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও রাহুলের বলা শব্দগুলো কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। পরে লোকসভার স্পিকার ওম বিড়লা মন্তব্যগুলো কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন

×