ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বিশ্ববাজারে কমেছে তেলের দাম
×

ফাইল ছবি

আল জাজিরা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৯

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে তেলের দাম। শুক্রবার প্রায় ১ শতাংশ কমলেও ব্যারেলপ্রতি দাম ১০০ ডলারের ওপরে রয়েছে। 

শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০১ ডলার বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৭ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১ দশমিক ০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০ দশমিক ৮৮ ডলারে নেমে আসে। বৃহস্পতিবার উভয় তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল। 

বৃহস্পতিবার সৌদি আরব ও ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের মধ্যে সীমান্তজুড়ে নতুন করে পাল্টাপাল্টি বিমান হামলা হয়েছে। এতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে।

আরও পড়ুন

×