ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ

পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ
×
×

ছবি: সংগৃহীত

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৭:২২

ভারতের পশ্চিমবঙ্গে বিরোধী দল দমনে সহিংসতার পথ বেছে নেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল বিজেপির বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজ্যটির উত্তর চব্বিশ পরগনা জেলায় বিরোধী দলীয় বামপন্থি কয়েকশ নেতাকর্মীকে মারধোর, তাদের দলীয় অফিস ও সভাস্থলে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ তোলা হয়েছে।

বিভিন্ন ভিডিও ফুটেজে এসব কর্মকাণ্ডের ছবি স্পষ্ট ধরা পড়লেও বিজেপির পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সিপিআইএম সূত্রে জানানো হয়, গত শুক্রবার সন্ধ্যায় চব্বিশ পরগনার বণিক মোড়ে বামদের সভামঞ্চ ভাঙচুর ও একাধিক দলীয় নেতাকর্মীকে মারধর করে বিজেপির দুষ্কৃতকারীরা। বেশ কয়েকজন সিপিএম কর্মী আহত হন বলে জানা গেছে। বাম নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের সামনে সব ঘটেছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

ভাঙচুরের পর বেশ কয়েকজন বিজেপির পতাকা নিয়ে মঞ্চে উঠে স্লোগান দেয় বলেও অভিযোগ উঠেছে। প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হন বহু সিপিএম কর্মী। হামলায় দুজন ছাত্রীকর্মী লাঞ্ছিত হন এবং এক ছাত্রকর্মীর চোখে গুরুতর আঘাত লাগায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর।

আরও পড়ুন

×