ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নিরাপত্তা ঝুঁকিতে মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

নিরাপত্তা ঝুঁকিতে মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
×
×

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। ফাইল ছবি: এএফপি

রয়টার্স

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৩:৫৭

সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া অন্য সব মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। ২৩ অক্টোবর থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, যাতায়াতব্যবস্থা বিঘ্নিত হয়েছে এবং পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারে মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমোদন নিতে হবে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিক চালু হলেও জেদ্দা ও দাম্মামের বিমানবন্দরে ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে এবং কিছু ফ্লাইট বাতিল হয়েছে।

এ ছাড়া মার্কিন নাগরিকদের আকাশপথে চলাচলে সতর্ক থাকার এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য বা হামলার স্থানের ছবি না তোলার পরামর্শ দিয়েছে দূতাবাস। সৌদি আইনে এ ধরনের ছবি তোলা নিষিদ্ধ।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, বৃহস্পতিবার রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শুক্রবার পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও রিয়াদ অঞ্চলে পাঠানো একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত বেড়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৃহত্তর যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন

×