যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন
চার অঙ্গরাজ্যে ইতিহাস গড়লেন যারা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন জর্জিয়ার গভর্নর পদের প্রার্থী কেইশা ল্যান্স বটমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ১৯:১৪ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ | ১৯:৪০
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনা পুরোপুরি শেষ না হলেও এরই মধ্যে ইতিহাস গড়েছেন কয়েকজন প্রার্থী। দেশটির চার অঙ্গরাজ্যে প্রথমবারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন তাঁরা। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, সিনেটে প্রথম প্রকাশ্য সমকামী পুরুষ সদস্য এবং প্রথম আদিবাসী আমেরিকান নারী গভর্নর।
মিশিগান, জর্জিয়া, নিউ হ্যাম্পশায়ার ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এসব ঐতিহাসিক বিজয় এসেছে। এবারের নির্বাচনে তাঁদের জয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বে প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
আবদুল এল সাইয়েদ
মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল সাইয়েদ। তাঁর এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।
কেইশা ল্যান্স বটমস
জর্জিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হতে যাচ্ছেন তিনি।
ক্রিস পাপাস
নিউ হ্যাম্পশায়ারে সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাস। তাঁর এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম প্রকাশ্য সমকামী পুরুষ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ তৈরি হয়েছে।
ডেব হাল্যান্ড
নিউ মেক্সিকোর গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেব হাল্যান্ড। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আদিবাসী আমেরিকান নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- নির্বাচন