ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি, মস্কো যাচ্ছেন দূতরা

ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি, মস্কো যাচ্ছেন দূতরা
×
×

সংযুক্ত আরব আমিরাতের বৈঠকে রাশিয়া (বাঁয়ে) ও ইউক্রেনের প্রতিনিধিরা। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ১৯:৩৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ | ১৯:৪২

যুদ্ধ অবসানের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুইদিন ধরে আলোচনা করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বুধবারের আলোচনার পর কিয়েভ ইতিবাচক অগ্রগাতির কথা বলেছে। এই সংলাপের নানা দিক নিয়ে কথা বলতে বৃহস্পতিবার রাশিয়া যাবেন মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের দূতরা।

ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া বুধবার বলেন, ‘আমার মনে হয়, নতুন বছর আসার আগেই সমাধানে পৌঁছানোর মতো ইতিবাচক অগ্রগতি হয়েছে।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। আশা করছেন অল্প সময়ের মধ্যে আরেক দফায় আলোচনা হবে।

আলোচনায় বড় ধরনের বন্দিবিনিময়ে দুই দেশ সম্মত হয়েছে। মার্কিন দূত জ্যারেড কুশনারের ভাষায়, এটি হবে এ যাবৎকালের সবচেয়ে বড় বন্দিবিনিময়। তবে কোনো পক্ষই বন্দির সংখ্যা জানায়নি। ভবিষ্যতের আলোচনায় ইউরোপের ভূমিকা কী হবে, তা নিয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো আছে।

আবুধাবির বৈঠক নিয়ে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। কিন্তু সবাই আলোচনাকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছে। গত ফেব্রুয়ারির পর এটিই ছিল প্রথম বৈঠক। ওই সময় ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে কূটনৈতিক তৎপরতা বন্ধ হয়ে যায়।

বৈঠকের নানা দিক নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে বৃহস্পতিবার মস্কো যাবেন কুশনার ও স্টিভ উইটকফ। এরপর যাবেন আয়ারল্যান্ডের ডাবলিনে। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁরা বৈঠক করবেন।

কুশনার বলেন, পুতিনের সঙ্গে বৈঠকে আবুধাবিতে হওয়া আলোচনার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। কিছু বিষয়ে আরও অগ্রগতির চেষ্টা করা হবে। কারণ, তারা কিছু সম্ভাবনার পথ দেখতে দেখতে পাচ্ছেন।

সাংবাদিকদের কুশনার বলেন, জেলেনস্কির সঙ্গে বৈঠকেও আবুধাবিতে হওয়া আলোচনার নানা দিক তুলে ধরা হবে।

আরও পড়ুন

×