ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ক্যালিফোর্নিয়ায় পারিবারিক অনুষ্ঠানে গুলি, নিহত ৫

ক্যালিফোর্নিয়ায় পারিবারিক অনুষ্ঠানে গুলি, নিহত ৫
×

আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে-সিএনএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০২:৩৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ০২:৩৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে অজ্ঞাত ব্যক্তির ছোড়া গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

রোরবার রাতে ফ্রেশনো শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএনের।

বাড়িটির পেছনের দিকে ওই পরিবারের সদস্য ও তাদের বন্ধুরা ফুটবল খেলা দেখছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি তাদের গুলি করে।

ফ্রেশনো পুলিশের লেফটেন্যান্ট বিল ডুলেই জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে ওই ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে বেশ কয়েকটি কল আসার পর পুলিশ কর্মকর্তারা বাড়িটিতে হাজির হন।

গুলি বর্ষণের পরপরই চারজন মারা যায় বলে জানিয়েছেন তিনি। নিহতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। আরেক আহতকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। 

গুলিবিদ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুটবল খেলা দেখার ওই অনুষ্ঠানে প্রায় ৩৫ জনের মতো উপস্থিত ছিলেন।

সন্দেহ হওয়ার মতো কোনো তথ্য ও সন্দেহজনক কোনো গাড়ির বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে জানিয়েছেন  ডুলেই। 

সন্দেহভাজনের বিষয়ে প্রত্যক্ষদর্শীর তথ্য পেতে ওই এলাকার প্রত্যেক বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন

×