স্বর্ণের পরিবর্তে টমেটোর গহনায় কনের সাজ!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৩:০৫ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ | ০৩:১৬
পরনে লেহেঙ্গা, মুখে যত্ন করা মেকআপ। কিন্তু গলায় –কানে, হাতে স্বর্ণের পরিবর্তে পরেছেন টমেটোর গহনা। সম্প্রতি এমনই এক কনের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ভাইরাল হওয়া্ ওই ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানের লাহোরের এক নববধূ সোনালি রঙের লেহেঙ্গার সঙ্গে গলায় হার, কানের দুল, ব্রেসলেট, টিকলি এবং চুলের সাজে ব্যবহার করেছেন টমেটোর গহনা। পাকিস্তানি এক সাংবাদিক নববধূর এই অদ্ভুত সাজের কারণ জানতে চেয়ে তার একটি সাক্ষাৎকারও নিয়েছেন। সেখানে টমেটোর গহনা পরার কারণ জানিয়েছেন ওই কনে।
নববধূ জানিয়েছেন, সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে পাকিস্তানে টমেটোর দামও বাড়ছে। এ কারণে নিজের বিয়েতে তিনি স্বর্ণের পরিবর্তে টমেটোর গহনা পরেছেন।
জানা গেছে, পাকিস্তানের বিভিন্ন এলাকায় দাম বেড়ে বর্তমানে ৩০০ রুপিতে বিক্রি হচ্ছে টমেটো।
এরই মধ্যে ওই সাক্ষাৎকারটি টুইটারে ৩২ হাজারেরও বেশি মানুষ দেখেছেন । অন্যদিকে ফেসবুকেও এই ভিডিওটির ভিউ ১ দশমিক ৩ মিলিয়ন ছুঁয়েছে । কনের এই কৌতুকের প্রশংসা করে অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে
- বিষয় :
- আন্তর্জাতিক
- এশিয়া