ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গণধর্ষণের মামলা দিতে থানায় গিয়ে ধর্ষণের শিকার তরুণী!

গণধর্ষণের মামলা দিতে থানায় গিয়ে ধর্ষণের শিকার তরুণী!
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০ | ০৮:১৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ | ০৮:৪৪

ভারতের উত্তরপ্রদেশের জালালাবাদ থানা এলাকায় এক তরুণী গণধর্ষণের শিকার হন। এর অভিযোগ জানাতে স্থানীয় থানায় গেলে সেখানেও তার ওপর পাশবিকতা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

ওই তরুণীর অভিযোগ, গণধর্ষণের অভিযোগ জানাতে তিনি স্থানীয় থানায় যান। তদন্তের নামে আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে এক সাব ইন্সপেক্টর। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যমে এ নিয়ে মুখ খুলেন ওই নারী।

ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা করার পর সিনিয়র পুলিশ অফিসার অবিনাশ চন্দ্র ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

ওই নারীর ভাষ্য, এফআইআর দায়ের করতে ব্যর্থ হওয়ার পর তিনি অবিনাশ চন্দ্রের সঙ্গে দেখা করেন গত বুধবার। তার কাছে  সব শুনে ওই পুলিশ অফিসার তদন্তের নির্দেশ দিয়েছেন।

সার্কেল অফিসার ব্রহ্মপাল সিংকে এই ঘটনার তদন্তের দায়ভার দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি ওই নারীর অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, তারপরই এফআইআর দায়ের করা হবে। 

আরও পড়ুন

×