ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বোমা বিস্ফোরণ, আহত ২
বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা -সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০১:১২ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০১:৫১
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ন্যাশনাল মনুমেন্ট পার্কে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেশটির সামরিক বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। খবর দ্য সিডনি মর্নিং হেরাল্ডের
বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট জোকো উয়িদোদো প্রাসাদে ছিলেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র।
জাকার্তা পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান, বিস্ফোরণে ব্যবহৃত বোমাটি একটি স্মোক গ্রেনেড ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
জাকার্তার পুলিশপ্রধান গাটোট এড্ডি প্রামোনো এক সংবাদ সম্মেলনে জানান, পার্কে যে বিস্ফোরণটি ঘটেছে সেটি একটি স্মোক গ্রেনেড ছিল বলে সন্দেহ করা হচ্ছে এবং আহত দুই সামরিক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ওই দুই কর্মকর্তা পার্কে ব্যায়াম করার সময় বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন জাকার্তার সামরিকপ্রধান একো মার্গিয়োনো।
- বিষয় :
- ইন্দোনেশিয়া
- বোমা বিস্ফোরণ