ট্রাম্পের অভিশংসন ধারা নিয়ে শুনানি
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ১৩:৩০
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের চূড়ান্ত অভিযোগ গঠনের শেষ পর্যায়ে রয়েছে দেশটির কংগ্রেস।
সোমবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচারিক কমিটিতে অংশ নেন রিপাবলিকান ও কংগ্রেসের আইনজীবীরা। তাদের শুনানির ওপর ভিত্তি করেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। খবর সিএনএন'র।
রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অন্তত দুটি ধারায় অভিশংসনের অভিযোগ গঠন করা হতে পারে। চলতি সপ্তাহে প্রতিনিধি পরিষদে এ দুটি ধারা নিয়ে ভোটাভুটি হতে পারে। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে ট্রাম্প অভিশংসিত হতে পারেন।
তবে রিপাবলিকানরা উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ট্রাম্পের ক্ষমতা থেকে অপসারিত হওয়ার সুযোগ নেই।
- বিষয় :
- ট্রাম্প
- অভিশংসন ধারা
- শুনানি
- ইউক্রেন ইস্যু
