ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক উড়োজাহাজ নিখোঁজ

৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক উড়োজাহাজ নিখোঁজ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ২২:৫৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫৬

অ্যান্টার্কটিকার পথে থাকা চিলির একটি সামরিক উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটিতে ৩৮ জন আরোহী ছিল।

সোমবার সন্ধ্যা থেকে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খবর রয়টার্সের। 

সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি চিলির দক্ষিণের শহর পুনটা অ্যারেনাস থেকে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উড়োজাহাজের আরোহীদের মধ্যে ২১ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিলেন। তারা অ্যান্টার্কটিকায় চিলির ঘাঁটিতে রসদ নিয়ে যাচ্ছিলেন।   

দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে তারা।


আরও পড়ুন

×