নিউজিল্যান্ডের অগ্ন্যুৎপাতে নিখোঁজদের সন্ধান পায়নি পুলিশ
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০০:৪২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০১:০২
নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরি হোয়াকারিতে অগ্ন্যুৎপাতে নিখোঁজ আটজনের সন্ধান এখনও পায়নি পুলিশ।
মঙ্গলবার উদ্ধার অভিযান শেষে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই আটজন সম্ভবত মারা গেছে। তাদের কোনও চিহ্ন পাওয়া যায়নি। খবর বিবিসির
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মরদেহগুলো ভস্মীভূত হয়ে যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
সোমবার দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা হোয়াইট আইল্যান্ডের এ আগ্নেয়গিরি থেকে আচমকা অগ্ন্যুৎপাত শুরু হলে সেখানে পর্যটকসহ বহু মানুষ আটকা পড়ে যায়। মারা যায় পাঁচজন। আটকে পড়া ৩৪ জনকে উদ্ধার করে পুলিশ।
- বিষয় :
- নিউজিল্যান্ড
- অগ্ন্যুৎপাত
- আগ্নেয়গিরি
