ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে পুলিশের কাঁদানে গ্যাস

দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে পুলিশের কাঁদানে গ্যাস
×

বিক্ষোভ ঠেকাতে পুলিশের কাঁদানে গ্যাস- এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ১১:৪৭

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির সিলামপুর এলাকা।

পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি এবং কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।

রোববার সন্ধ্যায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ। এতে অন্তত দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

গাড়ি ভাঙচুর করা হয়েছে, রাস্তায় পড়ে রয়েছে পাথর, পরিস্থিতি সামাল দিতে রাস্তায় গুলি চালানোয় এলাকা ভরে গেছে ধোঁয়ায়।

পুলিশের এক কর্মকর্তা জানান, দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু হয়, একটি গুরুত্বপূর্ণ ক্রসিং-এ জমা হন বিক্ষোভকারীরা। নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জী  এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

দিল্লি মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি মেট্রো স্টেশনের ভেতরে যাওয়ার ও বের হওয়ার গেট বন্ধ করে দেওয়া হয়েছে।


আরও পড়ুন

×