ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

অর্ধেকের বেশি বেতন দান করার ঘোষণা ব্রিটিশ তরুণ এমপির

অর্ধেকের বেশি বেতন দান করার ঘোষণা ব্রিটিশ তরুণ এমপির
×

নাদিয়া হুইটমোর -সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ২৩:১৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০১:১৮

ছয় বছর আগে প্রথমবার রাজনীতিতে যোগ দেন নাদিয়া হুইটমোর। ব্রিটিশ সংসদের সর্বকনিষ্ঠ এই সদস্য এবারের নির্বাচনের আগে বলতে গেলে মানুষের কাছে অপরিচিতই ছিলেন।

তবে ২৩ বছর বয়সী নাদিয়া হুইটমোর তার বেতনের একটি বড় অংশ স্থানীয় সম্প্রদায়কে দান করার ঘোষণা দেয়ার পর আলোচনা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। খবর বিবিসির

হুইটমোর জানান, কর প্রদানের পর তার বাৎসরিক বেতনের অর্ধকেরও কম পরিমাণ অর্থ তিনি গ্রহণ করবেন এবং বাকি অর্থ দান করবেন।

বছরে ৮০ হাজার পাউন্ড বেতন পাওয়া এই সংসদ ৪৫ হাজার পাউন্ডই দান করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, একজন সাধারণ শ্রমিক গড়ে যে বেতন পায়, আমি ততটুকুই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাকি অর্থ আমি আমার এলাকার উন্নয়নে ব্যয় করবো। ওই অর্থের মধ্যে দান, তহবিল গঠন, তৃণমূল পর্যায়ের প্রকল্প তৈরির মত কাজগুলোকে অর্থায়ন করবো। 

এছাড়াও দমকল কর্মী, শিক্ষক ও সেবিকাদের যতক্ষণ না পর্যন্ত একদফা বেতনবৃদ্ধি হচ্ছে, তিনিও বর্ধিত বেতন গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন হুইটমোর।

তিনি জানান, তার এই সিদ্ধান্ত শুধুই দান করা বা মানুষের সেবার উদ্দেশ্য থেকে নয়। অর্থনৈতিক মন্দার পর থেকে পাবলিক সেক্টরের যেসব কর্মীরা চাকরি থেকে ছাঁটাই হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হুইটমোর বলেন, সাংসদদের এত বেতন প্রাপ্য না - এই মানসিকতা থেকে আমার বেতনের অংশ দান করছি না আমি। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষক, সেবিকা ও দমকল কর্মীদেরও আরও বেতন পাওয়া উচিত। যেদিন তাদের প্রাপ্য বেতন বৃদ্ধি হবে, সেদিন আমিও আমার পুরো বেতন নেবো। আমি আশা করি আমার সিদ্ধান্ত আয়ের বৈষম্যের বিতর্কটিকে উস্কে দেবে।

আরও পড়ুন

×