ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এগিয়ে কংগ্রেস জোট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ২৩:৩৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০০:৩৬
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে চলছে ভোট গণনা। সোমবার সকাল ৮টায় ঝাড়খণ্ডের ২৪টি কেন্দ্রে গণনা শুরু হয়েছে। কয়েকটি বুথ ফেরত জরিপে বলা হয়েছে, কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এখন পর্যন্ত এগিয়ে রয়েছে।
ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত জরিপে বলা হয়েছে, কংগ্রেস-জেএমম-আরজেডি জোট পেতে পারে ৩৮ থেকে ৫০টি আসন, বিজেপি আটকে যেতে পারে ২২ থেকে ৩২টি আসনে। খবর এনডিটিভির
এবারের নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, মুখ্যমন্ত্রী রঘুবর দাস, তার পূর্বসূরী হেমন্ত সোরেন, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি সুদেশ মাহাতো এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারাণ্ডি।
ঝাড়খণ্ডের ৮১ আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হয় ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। পাঁচ দফায় ভোট সম্পন্ন হয়।
- বিষয় :
- বিধানসভা নির্বাচন
- ভারত
- কংগ্রেস
