দিল্লিতে কাপড়ের গুদামে আগুন, ৯ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৭
ভারতের দিল্লিতে কাপড়ের গুদামে আগুন লেগে ৫ নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১২টার দিকে উত্তর-পশ্চিম দিল্লির কিরারি এলাকার একটি গুদামে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দ্য হিন্দু জানায়, গুদামটি একটি তিন তলা ভবনের নিচতলায় ছিল। সেখানে আগুন লাগার মতো সরঞ্জামও ছিল না। ভবনে একটিই মাত্র সিঁড়িপথ ছিল। কোনো ধরনের অগ্নিনির্বাবক ব্যবস্থা ছিল না।
কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, নিহতদের সবার পরিচয় পাওয়া গেছে। তারা ওই কাপড়ের গুদামে শ্রমিকের কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
উল্লেখ্য, কিছুদিন আগে উত্তর দিল্লির একটি ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়।
- বিষয় :
- দিল্লি
- নয়া দিল্লি
- ভারত
