ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

আক্রমণাত্মক সুরক্ষা নীতির আহ্বান কিমের

আক্রমণাত্মক সুরক্ষা নীতির আহ্বান কিমের
×

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন-রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ২২:০১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ২২:২৩

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার দেশের সার্বভৌমত্ব নিশ্চিতের স্বার্থে আক্রমণাত্মক সুরক্ষা নীতির আহ্বান জানিয়েছেন। 

পিয়ংইংয়ে দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর বিবিসির 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম শনিবার দলীয় নেতাদের এই সভার উদ্বোধন করেন এবং রোববার অধিবেশনটির সভাপতিত্ব করেন। সোমবারও বৈঠক চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কিমের এ মন্তব্য গুরুত্বপূর্ণ কারণ তার এ আহ্বানের মধ্য দিয়ে আমেরিকার সঙ্গে পরমাণু নিষ্ক্রিয়করণ আলোচনা থেমে যেতে পারে এবং উত্তর কোরিয়া বড় বড় অস্ত্র পরীক্ষা পুনরায় চালু করতে পারে। 

এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে, কিমের এ আহ্বান যদি বাস্তবায়ন করা হয় তাহলে তা হবে খুব হতাশার। 

আরও পড়ুন

×