ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বাংলা ভাষা শিখছেন অমিত শাহ

বাংলা ভাষা শিখছেন অমিত শাহ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ২১:৫২

নির্বাচনে ভাষা যেন বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য বাংলা ভাষা শেখা শুরু করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বাংলার একজন শিক্ষকও নিয়োগ দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচার যখন শুরু করবেন তখন যেন বাংলা দিয়ে বক্তব্য শুরু করতে পারেন এজন্য তিনি বাংলা ভাষা শিখছেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। খবর এনডিটিভির

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা-মাটি-মানুষের’ স্লোগান যথেষ্ট জনপ্রিয়। আজকাল বাঙালি অস্মিতার কথাও বিভিন্ন সময় তার মুখে শোনা যাচ্ছে। নিজের সভায় তিনি অমিত শাহকে সব সময়ই বাংলার বাইরের মানুষ বলে কটাক্ষ করতেও ছাড়েন না।

যদিও অমিত শাহ নির্বাচনী রণনীতি তৈরি করার জন্য বেশ প্রসিদ্ধ। প্রত্যেক নির্বাচনের জন্য তার আলাদা আলাদা রণনীতি থাকে। কিন্তু প্রথমেই মহারাষ্ট্র এবং হরিয়ানায় মাত খাওয়ার পর ঝাড়খন্ডে হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে, তাই বাংলায় কোনও রকম ঝুঁকি নিতে চান না অমিত শাহ। বাংলা নির্বাচনের ক্ষেত্রে কামান, নিজের হাতেই রাখতে চান তিনি। এর জন্য প্রয়োজন রাজ্যের কর্মকর্তাদের কাছ থেকে খবর নেওয়া এবং তাদের সঙ্গে সমন্বয় বজায় রাখা। কিন্তু এসব করতে গিয়ে ভাষা যেন কোন অন্তরায় না হয়, সেই জন্যই এবার বাংলা ভাষা শিখছেন অমিত শাহ। 

আরও পড়ুন

×