বছরের প্রথম দিনে বিশ্বের সর্বোচ্চ ৬৭ হাজার শিশুর জন্ম ভারতে
ছবি: টাইমস অব ইন্ডিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ২২:২৪
২০২০ সালের প্রথম দিনে বিশ্বের সর্বোচ্চ ৬৭ হাজার ৩৮৫ জন শিশু জন্ম নিয়েছে ভারতে।
দ্বিতীয় সর্বোচ্চ শিশু জন্ম নিয়েছে চীনে ৪৬ হাজার ২৯৯ জন, তৃতীয় নাইজেরিয়ায় ২৬ হাজার ৩৯ জন, চতুর্থ পাকিস্তানে ১৬ হাজার ৭৮৭ জন, পঞ্চম ইন্দোনেশিয়ায় ১৩ হাজার ২০ জন এবং ষষ্ট যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৪৫২ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বুধবার এসব তথ্য জানিয়েছে।
ইউনিসেফের তথ্যতে, ২০২০ সালের প্রথম শিশুর জন্ম হয়েছে ফিজিতে এবং পহেলা জানুয়ারির সর্বশেষ শিশু জন্ম নিয়েছে যুক্তরাষ্ট্রে।
কয়েকজন শিশু বিশেষজ্ঞের বরাতে ইউনিসেফ জানিয়েছে, নতুন সন্তানের আগমনকে স্মরণীয় করতে অনেক বাবা-মা বছরের এই দিনটিকে বাচ্চার সিজারের জন্য নির্ধারণ করেন।
