মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত ১৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৩:১২ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৩:৪২
মেক্সিকোর একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৬ কয়েদি নিহত হয়েছেন।
ওই কারাদাঙ্গায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। খবর বিবিসির।
মঙ্গলবার জাকাতেকাস রাজ্যের সিয়েনেগুইলাস শহরের এ দাঙ্গায় কয়েদিরা একে অপরের ওপর পিস্তল ও ছোরা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
জাকাতেকাস রাজ্যের নিরাপত্তা সংস্থা জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় কারাগারে দাঙ্গা শুরু হয়। বন্দিদের মধ্যে একজনকে বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। পরে কারাগারের ভেতরে তিনটি পিস্তল ও বেশ কয়েকটি ছুরি পাওয়া যায়।
দাঙ্গায় ঘটনাস্থলেই নিহত হয় ১৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে একজনের মৃত্যু হয়।
