আপন দর্পণ
×
রাবেয়া খাতুন
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ১২:০০
- ব্যক্তিগত জীবনে কোন বিশেষ ঘটনা আপনাকে প্রভাবিত করেছে?
-- আমার লেখা মানুষের ভালো লাগে। তারা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। এক কথায় বলা যায়, মানুষের ভালোবাসাই আমাকে বেশি প্রভাবিত করে।
-আত্মপ্রকাশলগ্নে কোনো প্রতিবন্ধকতার কথা মনে পড়ে?
-- বিয়ের আগে পরিবারের পক্ষ থেকে আমার লেখালেখির বিষয়ে একটু প্রতিবন্ধকতা ছিল। যখন লিখতাম- জানতাম না কখন আমার লেখা ছাপা হবে। আদৌ ছাপা হবে কি-না। এরপরও লিখে যেতাম। কিন্তু বিয়ের পর আমি একদম স্বাধীন। কোনো প্রতিবন্ধকতা ছাড়াই লিখতে পেরেছি, এখনও লিখে যাচ্ছি।
- ব্যক্তিগত জীবনের কোনো সীমাবদ্ধতা আপনাকে কষ্ট দেয়?
-- যখন আমার ভাবনায় কোনো বাধা আসে তখন অনেক কষ্ট পাই। ভাবনার সীমাবদ্ধতা আমাকে বেশি কষ্ট দেয়।
- আপনার চরিত্রের শক্তিশালী দিক কোনটি বলে আপনি মনে করেন?
--লেখালেখির পাশাপাশি পরিবারের সদস্যদের সময় দিতে পারাই আমার চরিত্রের শক্তিশালী দিক বলে মনে করি।
- নিজের সম্পর্কে বেশি শোনা অভিযোগ কোনটি?
-- আমার লেখালেখি সম্পর্কে কিছু অভিযোগ প্রায়ই শুনতে পাই।
- প্রিয়জনদের কাছ থেকে সবচেয়ে বেশি শোনা প্রশংসা বাক্য কোনটি?
--সবচেয়ে বেশি শোনা প্রশংসা বাক্য হচ্ছে- আমি অনেক নির্লিপ্ত থাকি।
- আপনার প্রিয় উদ্ৃব্দতি কোনটি?
-- মানুষ মানুষের জন্য।
- মৃত্যুর পর আপনার এপিটাফে কী লেখা থাকলে আপনি খুশি হবেন?
--'শান্তিতে ঘুমিয়ে আছি'- এই কথা লেখা থাকলেই খুশি।

- বিষয় :
- আপন দর্পণ