ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পদাবলি

তুমি বিটপী

তুমি বিটপী
×

ফাইল ছবি

শুক্লা গাঙ্গুলি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ১২:০০

কাছের দূরের
দূরের কাছের
কথায় কথায় ভাষা খুঁজে ফিরি
সহজে সবটাই
বলা থাকে সবিশেষে

ব্যক্তিগত সংগ্রহে
রাখা দু-চারটি
সাদা সাদা পায়রা উড়িয়ে
দেই- খোলা
হাওয়ায়

তুমি বিটপী কিংবা
আরণ্যক
ধুলো মুছে আসন
বিছাই
দু'হাতে পদ্ম ফুটাই একান্তে
অজান্তেই তোমায়
ছুঁয়ে দেখি
সেই নিজেকে ছোঁয়া যেন
কাছের দূরের

দূরের কাছের অস্তিত্বে।

আরও পড়ুন

×