ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গণপরিবহনে প্রশিক্ষিত চালক জরুরি

গণপরিবহনে প্রশিক্ষিত চালক জরুরি
×

শেখ সুলতানা মীম

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৭:৪৪

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন একটি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মানুষ আহত ও নিহত হচ্ছেন। এর পাশাপাশি সৃষ্টি হচ্ছে আর্থিক ও সামাজিক ক্ষতি। সড়ক দুর্ঘটনার অনেক কারণের মধ্যে অন্যতম হলো, অদক্ষ ও অসচেতন চালক। দেশের অনেক পরিবহনের চালক যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত নন। তারা কিছুদিন গাড়িতে হেলপার হিসেবে কাজ করার পর চালকের আসনে বসে যান। কিন্তু একজন চালক হিসেবে গাড়ি চালানোর জন্য যে নিয়মকানুন ও দায়িত্ববোধ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, সে বিষয়ে তাদের অনেকেরই পর্যাপ্ত ধারণা থাকে না। ফলে তারা অনেক সময় নিজেদের ইচ্ছামতো গাড়ি চালান। যার কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। 

আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, চালকরা রাত জেগে গাড়ি চালান এবং পর্যাপ্ত বিশ্রাম না নিয়েই আবার গাড়ি চালাতে শুরু করেন। এতে চালকের অসচেতনতা ও ক্লান্তির মাশুল দিতে হয় যাত্রীদের। কখনও কখনও রাতের বেলায় গাড়ি চালানোর সময় কিছু চালক মদ্যপান বা ধূমপান করেন, যা তাদের স্বাভাবিকভাবে গাড়ি চালানোর সক্ষমতা ও মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি দিনের বেলায়ও চলন্ত গাড়িতে চালককে ধূমপান করতে দেখা যায়, যা যাত্রীদের জন্য অস্বস্তিকর। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমানোর জন্য গণপরিবহনে দক্ষ, সচেতন ও প্রশিক্ষিত চালক নিয়োগ করা প্রয়োজন। প্রশাসনকে আরও কঠোরভাবে নজরদারি করতে হবে, যাতে অদক্ষ ও অসচেতন চালকরা গণপরিবহন চালানোর সুযোগ না পান। একই সঙ্গে জনসাধারণকেও সচেতন হতে হবে। কোনো চালক অসচেতন বা ঝুঁকিপূর্ণ আচরণ করলে যাত্রীদের উচিত যথাযথভাবে তার প্রতিবাদ করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং এ সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধান কামনা করছি।

শেখ সুলতানা মীম: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ইংরেজি বিভাগ
sheikhsultanameem@gmail. 

আরও পড়ুন

×