ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিসিবির নির্বাচন ও ভোটার তালিকা নিয়ে হাইকোর্টে রিট 

বিসিবির নির্বাচন ও ভোটার তালিকা নিয়ে হাইকোর্টে রিট 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৩:০৪

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ছয়জন কাউন্সিলর এ রিট দায়ের করেন। মঙ্গলবার হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। তফসিল অনুযায়ী, ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়। পরদিন ১৭ মে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে।

নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুইজন পরিচালক অন্তর্ভুক্ত হবেন। পরে ২৫ জন পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এর নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

আরও পড়ুন

×