হাসপাতালে ফারজানা রূপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি
ফারজানা রূপা। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৩
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন একাত্তর টেলিভিশনের সাবেক চিফ রিপোর্টার ফারজানা রূপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার ফারজানা রূপার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার রয়েছেন এই সাংবাদিক।
অসুস্থ মায়ের সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন ফারজানা রূপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ।
তিনি ট্রাইব্যুনালকে বলেন, কারাগারে অসুস্থ হয়ে গত ৩০ আগস্ট থেকে বিএমইউতে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক ফারজানা রূপা। মায়ের সঙ্গে দেখা করতে চায় এক ছেলে ও এক মেয়ে। এজন্য ট্রাইব্যুনালের অনুমতির প্রার্থনা করছি। পরে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করার অনুমতি দেন ট্রাইব্যুনাল।
- বিষয় :
- বিএমইউ
- বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়