ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বায়োটিনের অভাবে চুল পড়ছে? ঘাটতি পূরণে কী খাবেন  

বায়োটিনের অভাবে চুল পড়ছে? ঘাটতি পূরণে কী খাবেন  
×
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪ | ১৩:৩৭ | আপডেট: ২৮ মে ২০২৪ | ১৪:২০

অনেকসময় চুল আঁচড়ানোর সময় বা চুলে হাত দিলেই মুঠো মুঠো করে চুল উঠে। নিয়মিত চুলের যত্ন নেওয়ার পরেও এই সমস্যা কমে না। ধীরে ধীরে চুল পাতলা হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এর কারণ হতে পারে শরীরে বায়োটিনের অভাব। 

বায়োটিন হল একটি নির্দিষ্ট ধরনের ভিটামিন বি। চুলের জন্য বায়োটিন খুব গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, অ্যালোপেশিয়া ও বায়োটিন ঘাটতির মধ্যে যোগাযোগ রয়েছে। অর্থাৎ শরীরে বায়োটিনের পরিমাণ কমে গেলে চুল পড়া বেড়ে যায়।

বংশগত চুল পড়ার জন্য বায়োটিন দায়ী ?

অনেক পরিবারে দেখা যায়, আগের প্রজন্মের কারও কারও চুল উঠত খুব। তার পরের প্রজন্মেরও একই অবস্থা। অনেক চিকিৎসকের মতে, এই টাক পড়ে যাওয়া জিনগত। অর্থাৎ বংশ পরম্পরায় এই সমস্যা চলতে পারে। বায়োটিন ঘাটতিও একই ভাবে চলে। অর্থাৎ জন্ম থেকেই কিছু শিশুর মধ্যে বায়োটিন ঘাটতি থাকে। তাদের ক্ষেত্রে বায়োটিন সাপ্লিমেন্ট খেলে চুলের বৃদ্ধি বাড়ে।  

বায়োটিনের উপকার 

১. চুল পড়া নিয়ন্ত্রণ করে।
২. নতুন চুল গজাতে সাহায্য করে।
৩. চুলের গোড়া মজবুত করে।
৪. অ্যালোপেশিয়ার ঝুঁকি কমায়।
 

প্রতিদিন কতটা বায়োটিন খাবেন?

শরীরের নিয়মিত ৩০-৭০ মাইক্রোগ্রাম বায়োটিনের প্রয়োজন পড়ে। সাধারণ সময় ৩০ মাইক্রোগ্রাম বায়োটিন শরীরের জন্য যথেষ্ট।

শরীরে বায়োটিনের পরিমাণ কমে যায় কেন ?

কিছু অভ্যাসের কারণেও শরীরে বায়োটিনের পরিমাণ কমে যেতে থাকে। যেমন- ধূমপান, দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবন, অ্যালকোহল পান ইত্যাদি। 

বায়োটিন পাবেন যেসব খাবারে

ডিম :  ডিম বায়োটিনে সমৃদ্ধ একটি খাবার। প্রতিদিনের খাদ্যতালিকায় এই খাবারটি রাখুন। 
মিষ্টি আলু : মিষ্টি আলুর মধ্যেও এই বিশেষ ভিটামিন বি রয়েছে।
বাদাম: বিভিন্ন বাদাম যেমন আমন্ড, কাঠবাদাম, চিনাবাদামে পর্যাপ্ত পরিমাণে বায়োটিন থাকে।
বীজ: বিভিন্ন বীজ যেমন কুমড়ো, শিম, পটলবীজে প্রচুর বায়োটিন থাকে।

আরও পড়ুন

×