ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকায় সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট ‘আইসিসিএল গোরমে’ চালু

ঢাকায় সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট ‘আইসিসিএল গোরমে’ চালু
×

আইসিসিএল গোরমের উদ্বোধনী অনুষ্ঠানে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৬:১৩

দেশের সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট ‘আইসিসিএল গোরমে’এর যাত্রা শুরু হলো।  সম্প্রতি  রাজধানীর মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন হয়। এখানে ভোজনপ্রেমীরা অসাধারণ ও মুখরোচক সব খাবারের পাশাপাশি, লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ পাবেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, করপোরেট ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার, ফুডব্লগার, সঙ্গীতশিল্পী, সরকারি কর্মকর্তা এবং আইসিসিএলের উচ্চপদস্থ কর্মকর্তারা। উদ্বোধনী পর্বে সঙ্গীতশিল্পীদের লাইভ পারফরম্যান্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘আইসিসিএল গোরমে’। 

লাইভ মিউজিকের পাশাপাশি উদ্বোধনী আয়োজনে উদ্বোধন করা হয় ‘মিষ্টিবেক’ নামে অনন্য মিষ্টান্নের কর্নারও। এতে থাকবে বিভিন্ন রকমের ইনোভেটিভ ডেজার্ট, যা অতিথিদের মিষ্টি আসক্তিতে নতুন মাত্রা যোগ করবে।

আইসিসিএলের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই এখানে চালু হতে যাচ্ছে অথেনটিক ইন্ডিয়ান স্ট্রিট ফুড আউটলেট ‘চাটওয়ালা’ এবং শিশুদের জন্য বিশেষ বিনোদন ব্যবস্থা ‘কিডস জোন’। আন্তর্জাতিক মানের রান্নাঘরে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কাজ করছেন দেশি-বিদেশি অভিজ্ঞ শেফরা।

আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, ‘এখন শহরের সবচেয়ে বড় লাইভ মিউজিকের সুব্যবস্থা নিয়ে এসেছে আইসিসিএল। অত্যাধুনিক কিচেন, বিশ্বমানের সেবা আর কর্মীদের নিরলস প্রচেষ্টা যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছে, ঠিক সেভাবেই এই লাইভ মিউজিক, মুখরোচক খাবার ও সুবিশাল স্ক্রিনও মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছি আমরা’।

আরও পড়ুন

×