ক্লোজআপ: সতেজ নিঃশ্বাসে আত্মবিশ্বাসের গল্প
ক্লোজআপ টুথপেস্ট
শৈলী ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৪৭
একটা সময় ছিল, যখন হাসি মানে ছিল শুধু মুখের সৌন্দর্য। কিন্তু এখন আমরা জানি, একটি উজ্জ্বল হাসি আসলে আত্মবিশ্বাসেরও প্রতীক। অন্যের সঙ্গে সহজে কথা বলা, মনের দরজা খুলে দেওয়া, নিজের মতো করে প্রকাশ পাওয়ার শুরুটা অনেক সময় হয় একটি সতেজ নিঃশ্বাস থেকেই। আর সেই সতেজ নিঃশ্বাসের মূলেই আছে মুখ ও দাঁতের যত্ন।
একসময় দাঁতের যত্ন মানে ছিল নিমের ডাঁটি, কয়লা বা ছাই দিয়ে তৈরি টুথ পাউডারের মতো প্রাকৃতিক উপায়। বাংলাদেশে দাঁতের যত্নের ধারণা বদলে গেছে সময়ের সঙ্গে। প্রাকৃতিক যত্নের ঐতিহ্যকে ধরে রেখে, আজ আমরা পৌঁছেছি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টুথপেস্টে-যা শুধু পরিষ্কারই নয়, মুখের সতেজতাও দীর্ঘস্থায়ী করে।
এই পরিবর্তনের সূচনা করে ইউনিলিভারের এক সাহসী উদ্ভাবন। ১৯৬৭ সালে তারা নিয়ে আসে বিশ্বের প্রথম জেল টুথপেস্ট-ক্লোজআপ। স্বচ্ছ, রঙিন, আর পুদিনার শীতল ঘ্রাণে ভরা এই টুথপেস্ট দাঁতের যত্নে এনে দেয় এক নতুন অভিজ্ঞতা। শুধু পরিষ্কার নয়, এটি মানুষকে দেয় নতুন এক আত্মবিশ্বাস। দাঁত মাজার মতো সাধারণ কাজও হঠাৎ হয়ে ওঠে নিজের যত্ন নেওয়ার আনন্দময় মুহূর্ত।
বাংলাদেশে ক্লোজআপ আসে ১৯৮৭ সালে। তখনও অনেকে ঘরোয়া পদ্ধতিতেই দাঁত মাজতেন। ক্লোজআপ শুধু একটি নতুন পণ্য হিসেবে নয়, বরং এক নতুন চিন্তা নিয়ে আসে, যেখানে দাঁতের যত্ন মানে শুধু প্রয়োজন নয়, বরং নিজের প্রতি যত্ন, আত্মবিশ্বাস আর একটু আধুনিকতার ছোঁয়া। তারা শুরু করে সারাদেশে সচেতনতামূলক ক্যাম্পেইন যার মাধ্যমে মানুষকে জানানো হয় দিনে দুইবার দাঁত মাজা, ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করা, আর নরম ব্রাশের গুরুত্ব। ধীরে ধীরে দাঁতের যত্ন বাংলাদেশে এক বৈজ্ঞানিক অভ্যাসে পরিণত হয়।
তখনকার টুথপেস্ট বিজ্ঞাপনগুলোতে যেখানে দন্তচিকিৎসক বা পরিবারের কথা বলা হতো, ক্লোজআপ সেখানে বলল একদম অন্য কথা। এটি কথা বলল তরুণদের সঙ্গে-যারা স্বপ্ন খোঁজে, ভালোবাসা খোঁজে, আর জীবনে নিজের জায়গা খুঁজে নেয়। ক্লোজআপ বলল, "নিজেকে বিশ্বাস করো, কাছে যাও। আকর্ষণকে ভয় পেও না, সাহস নিয়ে প্রকাশ করো।" এই সাহসী বার্তাই তরুণদের কাছে ক্লোজআপকে করে তোলে জনপ্রিয়।
৯০-এর দশকে ক্লোজআপ হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে প্রাণবন্ত ব্র্যান্ডগুলোর একটি। টেলিভিশনের পর্দায় যখন "কাছে এসো" গানটা বাজত, তখন যেন এক প্রজন্মের হৃদস্পন্দন একটু বেড়ে যেত। সেই বিজ্ঞাপনগুলোতে তরুণদের হাসি, ভালোবাসা আর আত্মবিশ্বাস একসঙ্গে ফুটে উঠত। ক্লোজআপ তখন আর শুধু টুথপেস্ট নয়, হয়ে উঠেছিল সাহসের প্রতীক, নিজেকে আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করার অনুপ্রেরণা।
২০০৫ সালে শুরু হয় "ক্লোজআপ ওয়ান", বাংলাদেশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা। এখান থেকেই অনেক তরুণ শিল্পী পেয়েছেন তাদের প্রথম মঞ্চ, প্রথম স্বপ্ন পূরণের সুযোগ। ক্লোজআপ শুধু সংগীতকে নয়, তরুণদের প্রতিভা ও আত্মবিশ্বাসকেও সামনে নিয়ে এসেছে। এরপর আসে "কাছে আসার গল্প", যেখানে বাস্তব জীবনের মানুষরা শেয়ার করেছেন তাদের সাহস, ভালোবাসা আর সংযোগের গল্প। এই প্ল্যাটফর্মে ক্লোজআপ দেখিয়েছে- কাছাকাছি আসা মানে শুধু রোমান্স নয়, বরং নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া।
একই সঙ্গে, শহর থেকে গ্রাম পর্যন্ত ক্লোজআপ চালু করেছে নানা সামাজিক উদ্যোগ। ভালোবাসা দিবসের কনসার্ট, ক্যাম্পাস প্রোগ্রাম,-সব জায়গায় তারা ছড়িয়েছে একটাই বার্তা: দাঁতের যত্ন নাও, আত্মবিশ্বাসে হাসো। শহরের তরুণ আর গ্রামের শিক্ষার্থীরা একইভাবে এই বার্তায় উদ্বুদ্ধ হয়েছে। দাঁত মাজার মতো সহজ অভ্যাসটিও হয়ে উঠেছে আত্মপ্রকাশের প্রথম ধাপ।
বছরের পর বছর ধরে ক্লোজআপ নতুন নতুন রূপে এসেছে। মেনথল ফ্রেশ থেকে রেড হট জেল, আবার এখনকার লেমন সি সল্ট- সব সময়ই চেষ্টা করেছে সময়ের সঙ্গে তাল মেলাতে। আর এই সময়েই, ডিজিটাল যুগে, ক্লোজআপ নতুনভাবে তরুণদের সঙ্গে যুক্ত হয়েছে। তাদের সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন আর ইনফ্লুয়েন্সার কনটেন্ট তরুণদের মাঝে বাড়িয়েছে আত্মবিশ্বাস।
আজ, প্রায় ৩৮ বছর পেরিয়ে, ক্লোজআপ এখনও তরুণদের প্রিয়। প্রথম দেখা, প্রথম হাসি, কিংবা ভালোবাসার প্রথম স্বীকারোক্তি-সবখানেই যেন থাকে ক্লোজআপের সতেজ ছোঁয়া। এটি শুধু টুথপেস্ট নয়; এটি এক প্রজন্মের অনুভূতি, সাহস আর সংযোগের গল্প।
বিশ্বের প্রথম জেল টুথপেস্ট হিসেবে ক্লোজআপ যেভাবে দাঁতের যত্নে বিপ্লব এনেছিল, ঠিক সেভাবেই এটি বদলে দিয়েছে মানুষের ভাবনা। দাঁতের যত্ন মানে আর শুধু স্বাস্থ্য নয়, এটি এখন আত্মবিশ্বাসের প্রতীক। প্রতিটি সতেজ নিঃশ্বাস আর উজ্জ্বল হাসির সঙ্গে ক্লোজআপ মনে করিয়ে দেয়-নিজেকে বিশ্বাস করো, আর সাহসী হয়ে জীবনের আরও কাছাকাছি যাও। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ইউনিলিভার
