ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘স্টেপ ফুটওয়্যার’এর ঈদের সংগ্রহ 

‘স্টেপ ফুটওয়্যার’এর ঈদের সংগ্রহ 
×

ছবি : ‘স্টেপ ফুটওয়্যার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১৩:৩১

আসন্ন ঈদ উৎসবের প্রতিটি মুহূর্তকে আরও স্টাইলিশ, আনন্দময়, আকর্ষণীয়, প্রশান্তিদায়ক ও উপভোগ্য করে তুলতে দেশের শীর্ষস্থানীয় জুতা ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার নিয়ে এসেছে অসাধারণ ডিজাইনের নান্দনিক ও বৈচিত্র্যময় নতুন সংগ্রহ। এই উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডটি নতুন প্রজন্মের সঙ্গে আরও দৃঢ় ও ঘনিষ্ঠভাবে সংযুক্ত হবে।

আধুনিক ক্রেতাদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে আমাদের এবারের ঈদ সংগ্রহে সৌন্দর্যের পাশাপাশি আরাম, টেকসই মান এবং সাশ্রয়ী মূল্যের এক অনন্য সমন্বয় ঘটানো হয়েছে। 
স্টেপ ফুটওয়্যারের এবারের ঈদ কালেকশনে সব বয়সের মানুষের জন্যই রয়েছে বৈচিত্র্যের সমাহার। পুরুষদের জন্য পাঞ্জাবির সাথে আভিজাত্যপূর্ণ হাফ-সু ও স্লাইড থেকে শুরু করে ফর্মাল, ক্যাজুয়াল, স্নিকার্স এবং আরামদায়ক স্যান্ডেলের এক বিশাল সম্ভার সাজানো হয়েছে। নারীদের ঈদ ফ্যাশনে নতুন মাত্রা যোগ করতে থাকছে নান্দনিক ডিজাইনের হাই ও মিড-হিল, ড্রেস সু এবং ট্রেন্ডি ক্যাজুয়াল কালেকশন। পিছিয়ে নেই শিশুরাও; তাদের চঞ্চলতা ও স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে উজ্জ্বল রঙ ও আকর্ষণীয় ডিজাইনের স্যান্ডেল, স্নিকার্স ও ফর্মাল জুতার এক চমৎকার সংগ্রহ আনা হয়েছে।

আধুনিক ডিজাইন, ট্রেন্ডি লুক এবং আরামদায়ক ব্যবহারের এক অনন্য মেলবন্ধন এই বিশেষ ঈদ সংগ্রহ। সব বয়সী ক্রেতার রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে তৈরি এই পণ্যগুলো শৈলী ও স্বাচ্ছন্দ্যের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। আভিজাত্য, স্থায়িত্ব ও সেরা মানের অনন্য সমন্বয়ে এবারের ঈদে ‘স্টেপ ফুটওয়্যার’হতে পারে সব বয়সী ক্রেতাদের কেনাকাটার প্রথম ও বিশ্বস্ত নির্ভরযোগ্য পছন্দ।

দেশজুড়ে স্টেপ ফুটওয়্যারের সকল শোরুমে এখন চলছে উৎসবের এই নতুন সমাহার। সাশ্রয়ী মূল্য ও গুণগত মানের নিশ্চয়তায় গ্রাহকরা সরাসরি আউটলেট থেকে কিংবা স্টেপের অফিসিয়াল ওয়েবসাইট (https://stepfootwear.com) থেকে ঘরে বসেই সহজে তাদের পছন্দের জুতা বেছে নিতে পারবেন। 

সব মিলিয়ে শৈলী ও আভিজাত্যের এক অনন্য মেলবন্ধনে গ্রাহকদের স্বাগত জানাচ্ছে 'স্টেপ ফুটওয়্যার'। প্রতিটি জুতা তৈরির পেছনে রয়েছে ব্র্যান্ডটির নিরন্তর উৎকর্ষ সাধনের গল্প, যেখানে নান্দনিক নকশার পাশাপাশি সর্বোচ্চ উপযোগিতার সমন্বয় ঘটানো হয়েছে। অফিস থেকে আউটডোর, পার্টি থেকে ক্লাসরুম—সব পরিবেশে আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্যময় পদচারণার নিশ্চয়তা দিতে স্টেপ ফুটওয়্যার এখন পুরোপুরি প্রস্তুত। 

আরও পড়ুন

×