ফ্যাটি লিভারের জন্য উপকারী ৫ খাবার
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১৩:৩৬ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ১৩:৪৩
ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই রোগ নিয়ে সচেতন না হলে বিপদ আরও বাড়বে। শুধু ওষুধ খেয়ে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় ।খাওয়াদাওয়ায়ও পরিবর্তন আনা খুবই জরুরি। এই সমস্যা মোকাবিলায় খাদ্যতালিকায় শাকসব্জি রাখা জরুরি। যেমন-
কফি
দিনে ২-৩ কাপ পর্যন্ত চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে পারেন। চিকিৎসকদের মতে, নিয়মিত কফি খেলে লিভারের প্রদাহ কমে এবং লিভারে ক্ষতির ঝুঁকিও কমে।
বেরি জাতীয় ফল
ব্লুবেরি ও স্ট্রবেরির মতো ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে। এগুলি লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।
বাদাম
খাদ্যতালিকায় কাঠবাদাম,আখরোটের মতো বাদাম রাখতে পারেন। বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য খুবই উপকারী। প্রতিদিন অল্প পরিমাণে বাদাম খেলে লিভার ভালো থাকে।
সবুজ শাক-সব্জি
পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি ও ফুলকপির মতো সবজি খেলে লিভারে চর্বি জমতে দেয় না। একই সঙ্গে প্রদাহ কমাতে ভূমিকা রাখে।
বিট
বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও নাইট্রেট লিভারের কার্যক্ষমতা ভালো রাখতে সাহায্য করে। লিভার সুস্থ রাখতে বড় কোনও কঠিন নিয়ম মানতে হয় না। প্রতিদিনের খাবারের তালিকায় এই সহজ খাবারগুলো রাখলেই ভালো ফল পাওয়া যেতে পারে।
- বিষয় :
- ফ্যাটি লিভার
