স্ত্রীর কাছ থেকে যেসব বিষয় আশা করেন স্বামী
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ১২:১১
স্বামী-স্ত্রীর সম্পর্ক মানে শুধু দায়িত্ব পালন নয়, সেখানে ছোট ছোট চাওয়া-পাওয়ার সাথে মিশে থাকে আবেগ। স্ত্রী যেমন স্বামীর কাছ থেকে যত্ন, ভালোবাসা আশা করে তেমনি স্বামীরাও চায় বাড়তি মনোযোগ। অনেক সময় পুরুষেরা তাদের আবেগ সরাসরি প্রকাশ করেন না। কিন্তু মনে মনে কিছু কিছু জিনিস তারাও আশা করেন। যেমন-
প্রশংসা করুন
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। অনেকেই মনে করেন, শুধু মেয়েরাই প্রশংসা শুনতে ভালোবাসে । এটা ঠিক নয়। পুরুষরাও এটি ভীষণ পছন্দ করেন। যদিও তারা ভাব দেখান এতে তাদের কিছুই যায় আসে না। কিন্তু মনে মনে তারাও প্রশংসা চান। তাই আপনার স্বামী যদি প্রশংসা করার মতো কোনও কাজ করেন,তাহলে তাকে সেটা জানান এবং প্রশংসায় ভরিয়ে দিন। তিনি কতটা পরিশ্রমী বা তাকে কতটা সুন্দর লাগছে সেটা বলুন। এই ছোট প্রশংসাগুলোই তার মন আনন্দে ভরিয়ে তুলবে।
তার চেষ্টাকে গুরুত্ব দিন
অনেক সময় আপনি বলার আগেই হয়তো স্বামী সমস্ত কাজ সেরে রাখেন। বাড়ির ছোট ছোট কাজে সাহায্য করেন। এসব কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। স্বামী যখন বুঝতে পারবেন ,আপনি তার কাজের মূল্য দিচ্ছেন, তখন তিনি আপনার জন্য আরও বেশি কিছু করার উৎসাহ পাবেন।
অন্যদের সামনে তার প্রশংসা করুন
অন্যদের সামনে স্ত্রীর প্রশংসা করলে যেমন তিনি খুশি হন, তেমনি স্বামীর প্রশংসা করলে তার ভালো লাগবে। বন্ধু-বান্ধব, পরিবার বা কোনও অনুষ্ঠানে যদি আপনি গর্ব করে বলেন যে, আপনার স্বামীর পরিশ্রমের কথা, তবে তিনি আনন্দিত হবেন।
অতীতের ভুল বার বার মনে করাবেন না
মানুষ মাত্রই ভুল করে। কিন্তু সেই ভুল বার বার তুলে ধরলে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়ে। স্বামীরা চান, তাদের ভুলগুলো ক্ষমা করে এগিয়ে যাওয়া হোক। পুরোনো ঘটনা বার বার মনে করিয়ে দিলে তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। তাই অতীতকে অতীতেই রাখাই ভালো।
ফ্লার্ট করুন
শুধু স্ত্রী নয়, স্বামীরাও ফ্লার্ট করা পছন্দ করে। সংসার জীবনের চাপে নিজেকে গুটিয়ে না রেখে মাঝেমধ্যে একটু ফ্লার্ট করুন। এতে আপনার স্বামী খুশি হবেন।
সম্পর্ক ভালো রাখতে খুব বেশি পরিবর্তনের দরকার হয় না। এই ছোট ছোট বিষয়, যত্নই স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও গভীর ও সুন্দর করে তুলতে পারে।
- বিষয় :
- সম্পর্ক
