ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দাঁতে ব্যথা হলে কোন খাবার খাওয়া ঠিক নয়

দাঁতে ব্যথা হলে কোন খাবার খাওয়া ঠিক নয়
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৫:৫৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১৬:০১

নানা কারণে দাঁতে ব্যথা হতে পারে। সাধারণত দাঁতের গোড়া সংক্রমণ, আক্কেল দাঁত ওঠা, ঠান্ডালাগার মতো কারণে দাঁতে বা মাড়িতে ব্যথা হয়। কখনও কখনও আবার খাবার দাঁতের ব্যথা বাড়িয়ে দিতে পারে। এ কারণে দাঁতে ব্যথা হলে কিছু খাবার এড়িয়ে চলা জরুরি। যেমন-

১. মিষ্টি জাতীয় খাবার এই সময়ে এড়িয়ে চলুন। অতিরিক্ত চিনি থাকলে, সেই খাবার দাঁত ব্যথা বাড়িয়ে দিতে পারে। 

২. শুকনো ফলও অনেক সময় দাঁতের ব্যথা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে কিশমিশ বা খেজুরের মতো ফলে এমন কয়েকটি উপাদান থাকে, যেগুলি দাঁতের ব্যথার অংশে পৌঁছে গেলে কষ্ট আরও বেড়ে যায়। এ কারণে দাঁতে ব্যথা হলে এই ফলগুলি এড়িয়ে চলা উচিত।

৩. দাঁতে ব্যথা হলে আলুর চিপস বা অতিরিক্ত তেলে ভাজাভুজি খাবার খাওয়া ঠিক নয়। এতে প্রচুর স্টার্চ থাকে। সেগুলি ব্যথার অংশে আটকে দাঁতে প্রচণ্ড ব্যথা সৃষ্টি করে।

৪. লজেন্স বা ক্যান্ডিও এড়িয়ে চলুন এই সময়ে। এতে যেমন অতিরিক্ত চিনি থাকে, তেমনই এর আঠালো উপাদান দাঁতে আটকে থাকে। এর ফলে আক্রান্তস্থলে জীবাণুর সংক্রমণ আরও বাড়ে। তখন দাঁত ব্যথাও বাড়ে।

৫. দাঁতে ব্যথা হলে অ্যালকোহল এড়িয়ে চলুন। এর কিছু উপাদান দাঁতের এনামেল ক্ষয় করায়। এতে ব্যথা আরও বাড়ে।

আরও পড়ুন

×