ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চোখ ভালো রাখতে যা খাবেন 

চোখ ভালো রাখতে যা খাবেন 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১১:৪৪

আজকাল মানুষের বেশিরভাগ সময় কাটে কম্পিউটার, মোবাইলের স্ক্রিনে। একটানা স্ক্রিনে চোখ রাখলে চোখের উপর চাপ পড়ে। দৃষ্টিশক্তি কমতে শুরু করে। এ ছাড়া বার্ধক্যজনিত কারণেও অনেকের চোখে সমস্যা দেখা দিতে পারে। সাধারণত ভিটামিনের অভাবে চোখের নানা রোগ বাড়ে। পুষ্টিবিদদের মতে,নিয়মিত পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ করলে চোখের স্বাস্থ্য ভালো রাখা যায়।  যেমন-

শাকসবজি : সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে লুটেইন আর জিয়াজ্যানথিন থাকে। এসব উপাদান চোখের রেটিনাকে রক্ষা করতে সাহায্য করে। 

গাজর : গাজরে থাকা ভিটামিন এ, বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত করতে দারুণভাবে সাহায্য করে। 
আমলকী : আমলকীতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় এই ভিটামিন রাখলে চোখের স্বাস্থ্য ভালো থাকবে। 

ডিমের কুসুম : ডিমের কুসুমে থাকা লুটেইন এবং জিয়াজ্যানথিন চোখের স্বাস্থ্য রক্ষা করতে ভূমিকা রাখে। 
সজনে পাতা : সজনে পাতায় ভিটামিন এ এবং সি-এর মতো জরুরি পুষ্টিগুণ রয়েছে। নিয়মিত এই পাতা খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে। সেই সাথে দৃষ্টিশক্তি উন্নত হয়। 
বাদাম ও বীজ : বিভিন্ন ধরনের বাদাম ও বীজে প্রচুর পরিমাণে ভিটামিন , খনিজ এবং অ্রান্টিঅক্সিডেন্ট থাকে। নিয়মিত এসব বীজ খেলে চোখের স্বাস্থ্য উন্নত হয়। 

 

আরও পড়ুন

×